Welcome to Dorlink
Selected Books
×
Sachitra Sarnather Itihas | A Documentary History of Sarnath

Edited By : Dr. Malayshankar Bhattacharya

Compiled By : NA

Translated By : NA

Publishers : Amar Bharati

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Archaeological & Historical Facts
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-94774-36-0
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 145
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹220.00/- Discount : 10% Off
Your Price : ₹199.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

ভারতবর্ষের ইতিহাসে সারনাথের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। সারনাথের প্রত্নক্ষেত্রটি আজ পর্যন্ত আবিষ্কৃত প্রত্নবস্তুর মাধ্যমে বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের উন্মোচন ঘটিয়েছে। এই প্রত্নবস্তুগুলোর বিশ্লেষণ ছাড়া ভারতের ইতিহাসের ধারণা অসম্পূর্ণই থেকে যাবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ভারতরাষ্ট্রের প্রতীক অশোকস্তম্ভ এই সারনাথেই পাওয়া গিয়েছিল। বর্তমানে সেটি সারনাথ মিউজিয়ামে সংরক্ষিত। শিল্প ও স্থাপত্যের বিকাশের প্রসঙ্গে সারনাথের নিদর্শনসমূহের বর্ণনা অনিবার্যভাবে উঠে আসে। বইটি সারনাথের প্রত্নবস্তু, অশোকস্তম্ভ, ইতিহাস এবং ভারতের শিল্প-সংস্কৃতির বিকাশে সারনাথের গুরুত্বকে তুলে ধরেছে। ইতিহাসপ্রেমী ও গবেষণারত পাঠকদের কাছে এটি এক অনন্য সহায়ক গ্রন্থ।

বৃন্দাবনচন্দ্র ভট্টাচার্য্যের সচিত্র সারনাথের ইতিহাস বইটির একটি নতুন সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়ার প্রধান কারণ হল এই বিস্মৃতপ্রায় বাংলাভাষী মহাপন্ডিত মানুষটিকে আজকের বাঙালি পাঠকের কাছে তুলে ধরা। এ বিষয়ে আমাদের আগ্রহ প্রবল হলেও কাজটি যে আয়াসসাধ্য তা প্রথমেই বোঝা গিয়েছিল। 

প্রথমত, ১৯১৮ সালে বইটির প্রথম প্রকাশের পর নতুন গবেষণার নিরিখে সেসময়ের অনেক ধারণাই পরিবর্তিত হয়েছে। 

দ্বিতীয়ত তাঁর কালে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করলেই উনিশ শতকের শেষ দশকে জন্ম নেওয়া এই ইতিহাসবিদ এতটাই বিস্মৃত যে তাঁর জীবন ও কর্মকান্ড সম্পর্কে অনেক তথ্যই আশ্চর্যজনকভাবে লুপ্ত হয়েছে। 

তৃতীয়ত বা গৌণত বইটির বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে প্রকাশনা জগতের কেউই আশাবাদী হতে পারেন নি। তাই কেবল আদর্শগত ঝোঁক থেকে বইটি প্রকাশ করার চেষ্টা বিলম্বিত হয়েছে। 

প্রথম ও দ্বিতীয় কারণটির কথা ভেবে আমরা বিশিষ্ট শিল্প ঐতিহাসিক, বিশেষ করে ভারতীয় মূর্তিকলার সুপরিচিত গবেষক ড. মলয়শঙ্কর ভট্টাচার্য্যকে সচিত্র সারনাথের ইতিহাস গ্রন্থটির নতুন সংস্করণের সম্পাদনা এবং পরিমার্জনার দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করি। তিনি প্রয়াত ইতিহাসবেত্তার প্রতি বিশেষ শ্রদ্ধাবশত এই শ্রমসাধ্য কাজটির দায়িত্ব নিতে রাজি হন। এই পরিপ্রেক্ষিতে আমরা কোনও ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনার কথা চিন্তায় স্থান না দিয়ে বইটি প্রকাশ করার উদ্যোগ নিই। একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে বিগত শতকের একজন অসামান্য প্রতিভাধর বাঙালি ঐতিহাসিককে একবিংশ শতকের বাঙালি পাঠকের চিন্তাজগতে তাঁর প্রাপ্য স্থানটি ফিরিয়ে দেওয়া। আমরা আশা করব বাংলাভাষী পাঠক আমাদের আশা পূরণ করবেন।

বৃন্দাবনচন্দ্রের জন্ম ১৮৯৩ সালে।

তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। বেশ কম বয়সেই বৌদ্ধিক জগতে পরিচিতি লাভ করেছিলেন। বেনারস থেকে কলেজের পর্ব শেষ হলে বৃন্দাবনচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি এখনকার বাংলাদেশের রংপুর শহরের কারমাইকেল কলেজের অধ্যাপক ছিলেন। ছাত্র হিসাবে মেধাবী বৃন্দাবনচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষের স্নেহভাজন ছিলেন। যুবক বৃন্দাবনচন্দ্র আগে থেকেই ঐতিহাসিক প্রবন্ধ নিবন্ধ রচনায় অভ্যস্ত ছিলেন। Modern Review, Indian Antiquary -এই দুটি পত্রিকায় লেখালিখির কথা তিনি নিজেই উল্লেখ করেছেন।

এছাড়া Royal Asiatic Society, Bihar and Orissa Research Society, Royal Scottish Geographical Society, United Provinces Historical Research Society ইত্যাদি অনেকগুলি প্রতিষ্ঠানের সদস্য ছিলেন তিনি। ১৯৩৯ সালে তিনি যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তখন লাহোর থেকে প্রকাশিত হল তাঁর গবেষণা গ্রন্থ The Jaina Iconography। মূর্তিকলা ও শিল্পশাস্ত্রে তাঁর পাণ্ডিত্য ছিল সুবিদিত। জৈন প্রতিমা-লক্ষণশাস্ত্র নিয়ে তাঁর বই প্রকাশ হওয়ার আগেই তিনি লিখেছেন Indian Images (Vol.I)। এছাড়া Sarnath Album, Four Holy Lands of Buddhism ইত্যাদিও লিখেছিলেন। সমসাময়িক সাংস্কৃতিক আবহে তিনি স্বদেশের প্রাচীন গৌরবের অনুসন্ধানে নিয়োজিত হয়েছিলেন।

এই অনুসন্ধান কর্মের ফল হল সচিত্র সারনাথের ইতিহাস। এই গ্রন্থে বাংলাভাষায় সর্বপ্রথম তিনিই প্রাচীন ভারতশিল্পের নানা শৈলীর এক চিত্র তুলে ধরেছেন।